বিনিয়োগকারীদের কাছে লভ্যাংশ প্রেরণ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের
আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, পুঁজিবাজার তালিকাভুক্ত ব্যাংক খাতের একটি কোম্পানি, ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত আর্থিক বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সমাপ্ত সময়ের জন্য নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
