বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
এক্সক্লুসিভ

ইউনিভার্সাল ইয়ার্নের ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করবে বাংলাদেশ ফাইন্যান্স

পোশাক খাতের কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেড এবং ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং লিমিটেডের মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বারিধারায় ইউনিভার্সাল ইয়ার্ন ডাইংয়ের প্রধান কার্যালয়ে দুই কোম্পানির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং-এর কর্পোরেট উপদেষ্টা হিসেবে কাজ করবে। এছাড়া বাংলাদেশ ফাইন্যান্স কোম্পানির এসএমই বোর্ডের আইপিও ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করবে।

বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত পোদ্দার এবং ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং, ব্যবস্থাপনা পরিচালক এ.এল.এম. জিয়াউল হক চুক্তিতে স্বাক্ষর করেন।

ইউনিভার্সাল ইয়ার্ন ডাইংয়ের পরিচালক অপারেশন জুবায়ের বিন জিয়া রুবাবসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *