বুধবার, জুন ৩, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

ইউসিবির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

বুধবার (২৬ জুলাই) প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় এ প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সূত্র মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮২ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ১৮ পয়সা।

অপরদিকে সমন্বিতভাবে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৮ পয়সা। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল ৮৫ পয়সা।

চলতি হিসাববছরের দুই প্রান্তিক (জানুয়ারি’২৩-জুন’২৩) মিলিয়ে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ৪২ পয়সা। গত বছর একই সময়ে ইপিএসের পরিমাণ ছিল ৮১ পয়সা।

এদিকে ৩০ জুন, ২০২৩ তারিখ শেষে ইউসিবির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৭৯ পয়সায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *