ইজিএম করবে বাংলাদেশ সাবমেরিন কেবল
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবলসের পরিচালনা পর্ষদ বিশেষ সাধারণ সভা (ইজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ইজিএম আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২২ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
জানা গেছে, কোম্পিানিটি সাধারণ শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ১০ টাকা ফেসভ্যালুতে প্রতিটি শেয়ারের মূল্য ৭৫ টাকা। বিএসসিসিএল ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে শেয়ার ইস্যু করবে।
