বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

৬২ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস আসছে আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬২টি কোম্পানির পর্ষদ সভা বৃহস্পতিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে। সভায়, কোম্পানিগুলি ৩০ জুন, ২০২৩-এ শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে, শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে এবং ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও লংকাবাংলা ফাইন্যান্স সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করবে তাদের মধ্যে রয়েছে- আজিজ পাইপ, আনোয়ার গ্যালভানাইজিং, এসিআই, এসিআই ফর্মুলেশন, একমি ল্যাবরেটরিজ, বিডিকম, বিডিথাই ফুড, বেঙ্গল উইন্ডশোর, বিডি অটোকারস, অ্যামারেন্ড ওয়েল, দুলামিয়া কটন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্যাসিফিক ডেনিম-পিডিএল, জাহিন। , জিকিউ বলপেন, রেনউইক যজ্ঞেশ্বর, নাভানা সিএনজি, শ্যামপুর সুগার, বারাকা পাওয়ার, বারাকা পতেঙ্গা পাওয়ার, জিবিবি পাওয়ার, খুলনা পাওয়ার, শাহাজীবাজার পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, তাশরিফা ইন্ডাস্ট্রিজ, মালেক স্পিনিং, রহিম টেক্সটাইল, এসকে ট্রিম, ফাইন ফুড, রিং শাইন। শাশা ডেনিম, মবিল যমুনা, সী পার্ল, ভিএফএস থ্রেড, মেঘনা পেট, মেঘনা কনডেন্সড মিল্ক, ওরিজা এগ্রো, মাস্টার এগ্রো, মোস্তফা মেটাল এবং ওয়াটা কেমিক্যালস লিমিটেড।

আর যে কোম্পানিগুলো তৃতীয় ও প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করবে তারা হলো ইস্টার্ন ব্যাংক, গ্লোবাল ব্যাংক, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, আইডিএলসি, মিরাকল ইন্ডাস্ট্রিজ, মেঘনা লাইফ, রূপালী লাইফ, ন্যাশনাল লাইফ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, আরএকে সিরামিকস, লিন্ডে বিডি, ম্যারিকো বাংলাদেশ, আজিজ পাইপ, রেনউইক যজেশ্বর এবং শ্যামপুর সুগার লিমিটেড।

উল্লেখ্য, জেমিনি সি ফুডের আজ লভ্যাংশ ঘোষণা করার কথা ছিল। কোম্পানিটি লভ্যাংশ ঘোষণার তারিখ পরিবর্তন করে 05 নভেম্বর করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *