তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ পাইওনিয়ার ইন্স্যুরেন্সের
পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড, একটি তালিকাভুক্ত কোম্পানি, ৩০ সেপ্টেম্বর, ২০২৩-এ শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯২ পয়সা। গত বছরের একই সময়ে, কোম্পানিটির শেয়ার প্রতি একীভূত আয় ছিল ৪ টাকা ১৩ পয়সা।
অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানির ইপিএস হয়েছে ৪ টাকা ০৪ পয়সা। গত বছর একই সময়ে এটি ছিল ৪ টাকা ৩৪ পয়সা।
