বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

ইন্টারন্যাশনাল লিজিংয়ের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, সোমবার (২৯ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার দর ৬ পয়সা বা ৬ দশমিক ৩৪ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান। কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ৮৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা জাহিন স্পিনিংয়ের শেয়ার দর ৪ দশমিক ৮৭ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, ম্যাকসন্স স্পিনিং, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *