বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ইন্টারন্যাশনাল লিজিং এর সর্বোচ্চ দরপতন

পুঁজিবাজার প্রেস.কম :সপ্তায় চতুর্থ কার্য দিবসে বুধবার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ দর পতনের শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ পতনের মাধ্যমে সর্বোচ্চ দর পতনের তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে দর পতনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – ফারইস্ট ফাইন্যান্সের ৮.৭০ শতাংশ, বিআইএফসির ৭.৩২ শতাংশ, পিপলস লিজিংয়ের ৬.২৫ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৫.৫৬ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫.২৬ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৫.২১ শতাংশ, রহিমা ফুডের ৪.৫৩ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৪.১৭ শতাংশ ও ইউনিয়ন ব্যাংকের ৪.০০ শতাংশ শেয়ার দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *