রবিবার, মে ৩১, ২০২৬
আজকের সংবাদ

ইবনে সিনার নগদ লভ্যাংশ অনুমোদন

রোববার (২৩ নভেম্বর) ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান কাজী হারুন অর রশিদ। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির শেয়ারহোল্ডারসহ ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের, অন্যান্য পরিচালক, অডিট কমিটির চেয়ারম্যান, এনআরসি চেয়ারম্যান, অডিটর, কমপ্লায়েন্স অডিটর, ইন্ডিপেন্ডেন্ট স্কুটিনাইজার এবং নির্বাহী পরিচালক ও কোম্পানি সেক্রেটারি।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এরপর উপস্থাপন করা হয় ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষকদের রিপোর্ট। আলোচনার পর সর্বসম্মতভাবে এসব প্রতিবেদন অনুমোদন পায়
শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম। এজিএমে স্পন্সর পরিচালক হিসেবে কাজী হারুন অর রশিদ ও প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম পুনরায় নির্বাচিত
জাতীয় অর্থনীতিতে অবদান রেখে কোম্পানিটি ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কর ও ভ্যাট বাবদ রাষ্ট্রীয় কোষাগারে ২১৮ কোটি ৬ লাখ ৬৬ হাজার ৯৬৬ টাকা জমা দিয়েছে। পাশাপাশি প্রচলিত শ্রম আইনের আলোকে শ্রমিক মুনাফা অংশীদারিত্ব তহবিলে ৪ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৩৯১ টাকা বরাদ্দ করা হয়েছে।
সভা শেষে কোম্পানির উন্নতি, শেয়ারহোল্ডার ও কর্মীদের কল্যাণ, দেশের অগ্রগতি এবং ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়। এর মাধ্যমে বার্ষিক সাধারণ সভার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *