শনিবার, জুলাই ১৮, ২০২৬
কোম্পানি সংবাদ

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানী পিএলসি এর ৫ম অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি এর ৫ম অতিরিক্ত সাধারণ সভা(ইজিএম) সম্প্রতি ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান জনাবা সাহিদা আনোয়ার। উক্ত সম্মেলনে সম্মানিত পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশিক হোসেন, মিসেস নুসরাত জাহান তানিয়া, স¦তন্ত্র পরিচালক জনাব মোহাম্মদ আয়ুব হুসেন, কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব কাজী মোকাররাম দাস্তগীর, কোম্পানী সচিব জনাব মোঃ আখতারুজ্জামান এবং সি.এফ.ও জনাব এ.কে.এম. মোস্তাক আহ্ম্মেদ খাঁন। এছাড়া, সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, তরজমা ও মোনাজাত করেন সংস্থাপন বিভাগের প্রধান জনাব মোঃ আব্দুছ ছামাদ।

উল্লেখ্য, কোম্পানীর বিধিবদ্ধ নিরীক্ষকের পদত্যাগের কারণে সৃষ্ট শুন্যতা পূরনার্থে নতুন অডিটর নিয়োগ করা হয় এবং সম্মানিত শেয়ারহোল্ডারদের অনুমোদন গ্রহন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *