মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এক্সক্লুসিভ

ইস্টার্ন লুব্রিকেন্টের মুনাফা বেড়েছে ২২২ শতাংশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টের চলতি অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৪) ব্যবসায় ২২২ শতাংশ মুনাফা বেড়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৭.৫৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৫.৪৭ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ১২.১২ টাকা বা ২২২ শতাংশ।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১১.৪৬ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৩.৩০ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ৮.১৬ টাকা বা ২৪৭ শতাংশ।
গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৮.৪৬ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *