উদ্যোক্তা তার পুত্রকে আল-আরাফাহ্ ব্যাংকের শেয়ার হস্তান্তর করেছেন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্যাংকের প্রতিষ্ঠাতা মীর আহমেদ তার কাছে থাকা ৫২ লাখ ১৭ হাজার ৫৯৪টি শেয়ার তার ছেলে আবদুস সালামের (ব্যাংক পরিচালক) কাছে উপহার হিসেবে তুলে দেন। তারা মার্কেট ট্রেডিং সিস্টেমের বাইরে এটি করে।
এর আগে গত ১ অক্টোবর শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন মীর আহমেদ।
