রবিবার, জুলাই ১৯, ২০২৬
আজকের সংবাদ

উদ্যোক্তা বেড়েছে ৪ কোম্পানির শেয়ার’ পরিচালকদের বিনিয়োগ.

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানিতে উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ বেড়েছে । কোম্পানিগুলো হলো- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, এনসিসি ব্যাংক, প্রভাতী ইন্স্যুরেন্স এবং এসবিএসি ব্যাংক। কোম্পানিগুলোতে জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স:
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ৪২ লাখ ৫০ হাজার এবং পরিশোধিত মূলধন ৪৪ কোটি ২৫ লাখ টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৫৯.৮৯ শতাংশ, যা আগস্ট মাসে ০.২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬০.১৩ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫.৩৩শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৪.৫৪ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ২০ শতাংশ ক্যাশ।
এনসিসি ব্যাংক:
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১১১ কোটি ৪ লাখ ২৩ হাজার ৯৬টি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ১১০ কোটি ৪২ লাখ ২৩ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৪১.৪৩ শতাংশ, যা আগস্ট মাসে ০.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪১.৮৫ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪.৪৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.০৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৩.৬৯ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১৩ শতাংশ ক্যাশ।
প্রভাতী ইন্স্যুরেন্স:
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ৩ লাখ ১২ হাজার ২৩৭টি এবং পরিশোধিত মূলধন ৪০ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৩০.০৩ শতাংশ, যা আগস্ট মাসে ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২.০৩ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪.৯৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫২.৯৯ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ ক্যাশ।
এসবিএসি ব্যাংক:
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৮২ কোটি ৪১ লাখ ৯১ হাজার ৬৫০টি এবং পরিশোধিত মূলধন ৮২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৬৮.১৯ শতাংশ, যা আগস্ট মাসে ৪.২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭২.৪২ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১.৮৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৫.৬৯ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ২ শতাংশ ক্যাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *