বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
এক্সক্লুসিভ

উৎপাদনে ফিরেছে গ্লোবাল হেভি কেমিক্যালসের বন্ধ কারখানা

রাজধানীর কেরানীগঞ্জের হাসনাবাদে অবস্থিত পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল হেভি কেমিক্যালসের কারখানা সাময়িক বন্ধ থাকার পর উৎপাদন শুরু করেছে। তবে স্বল্প পরিসরে উৎপাদন কার্যক্রম শুরু করেছে বলে জানায় কোম্পানিটি।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ১৫ অক্টোবর কারখানাটি সাময়িক বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।
ডিএসইর ওয়েবসাইটে কোম্পানিটি জানায়, আজ ৩১ অক্টোবর থেকে কিছু ইউনিটে স্বল্প পরিসরে উৎপাদন কার্যক্রম শুরু করা হয়েছে। তবে এ কার্যক্রমের সঙ্গে গ্যাস সরবরাহের সংযুক্তি নেই।
কোম্পানিটি আরও জানায়, কারখানা সাময়িক বন্ধ রাখার ঘোষণায় যেসব শ্রমিক, স্টাফ চাকরি ছেড়েছে; তাদের শ্রম আইন অনুযায়ী সকল বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে।
উল্লেখ্য, ডিএসইতে ২০১৩ সালে তালিকাভুক্ত গ্লোবাল হেভি কেমিক্যালস বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে রয়েছে। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ২০ লাখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *