মঙ্গলবার, জুন ২, ২০২৬
আজকের সংবাদ

একনজরে বিভিন্ন খাতের ১২ টি কোম্পানির ইপিএস

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির বিভিন্ন খাতের ১২ টি কোম্পানির প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
ফেডারেল ইন্স্যুরেন্স: সূত্র মতে, সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। যা গত বছর একই সময়ে আয় ছিলো ৩৩ পয়সা।

হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৫ পয়সা। যা আগের বছরেও ৬৫ পয়সা ছিলো।

গত ৩০ জুন,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ৬২ পয়সা। আগের বছর ছিলো ১২ টাকা ৯৭ পয়সা।

ইস্টার্ন ইন্স্যুরেন্স: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। গত বছর একই সময়ে  মুনাফা হয়েছিল ৮২ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা গত ৬ মাসে কোম্পানির (জানুয়ারি’২৩-জুন,২৩) মুনাফা হয়েছে ১ টাকা ৩০ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ৭৬ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৫৩ টাকা ২৪ পয়সা।

নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৩৩ পয়সা। গত বছর একই সময়ে  মুনাফা হয়েছিল ৩২ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা  গত ৬ মাসে কোম্পানির (জানুয়ারি’২৩-জুন,২৩) মুনাফা হয়েছে ১ টাকা ০২ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ৯৭ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৪ টাকা ১৮ পয়সা।

ব্যাংক এশিয়া: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৮১ পয়সা। গত বছর একই সময়ে  মুনাফা হয়েছিল ৯৪ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা গত ৬ মাসে কোম্পানির (জানুয়ারি’২৩-জুন,২৩) মুনাফা হয়েছে ২ টাকা ৮৮ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ২ টাকা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৫ টাকা ৯৫ পয়সা।

মেঘনা ইন্স্যুরেন্স: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড  দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১০ পয়সা। যা গত বছর একই সময়ে লোকসান ছিলো ৩৩ পয়সা। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা গত ৬ মাসে কোম্পানির (জানুয়ারি’২৩-জুন,২৩) মুনাফা হয়েছে ৯৮ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ৫৮ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৪ টাকা ৩৫ পয়সা। আগের বছর ছিলো ১৭ টাকা ২১ পয়সা।

ন্যাশনাল হাউজিং: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ০৫ পয়সা। গত বছর একই সময়ে  মুনাফা হয়েছিল ১ টাকা ৩২ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা গত ৬ মাসে কোম্পানির (জানুয়ারি’২৩-জুন,২৩) মুনাফা হয়েছে ৫৩ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ৫৮ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৮ টাকা ৯৪ পয়সা।

যমুনা ব্যাংক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৫১ পয়সা। গত বছর একই সময়ে  মুনাফা হয়েছিল ১ টাকা ২২ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা গত ৬ মাসে কোম্পানির (জানুয়ারি’২৩-জুন,২৩) মুনাফা হয়েছে ৩ টাকা ১৬ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ২ টাকা ৮০ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৪ টাকা ৯৮ পয়সা।

এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ (এক্সিম ব্যাংক): পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এক্সিম ব্যাংক লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সূত্র মতে, দ্বিতীয় প্রান্তিকে তথা গত ৬ মাসে কোম্পানির (জানুয়ারি’২৩-জুন,২৩) মুনাফা হয়েছে ১ টাকা ২১ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ১৪ পয়সা।

এদিকে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১৫ পয়সা। আগের বছর ছিলো ১ টাকা ৭ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৩ টাকা ০৭ পয়সা।

এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪ টাকা ৬২ পয়সা।

ইস্টার্ন ব্যাংক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ব্যাংক লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা। গত বছর একই সময়ে  মুনাফা হয়েছিল ৯৮ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা গত ৬ মাসে কোম্পানির (জানুয়ারি’২৩-জুন,২৩) মুনাফা হয়েছে ২ টাকা ১ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ৯৬ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৩০ টাকা ৩৭ পয়সা।

ইউনাইটেড ফাইন্যান্স: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ পয়সা। গত বছর একই সময়ে  মুনাফা হয়েছিল ৭ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা গত ৬ মাসে কোম্পানির (জানুয়ারি’২৩-জুন,২৩) মুনাফা হয়েছে ৬ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১৭ পয়সা। এই হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৬ টাকা ৬১ পয়সা। আগের বছর ছিলো ১৭ টাকা ৬ পয়সা।

এছাড়া কোম্পানিটির ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) শেয়ার প্রতি  ২ টাকা ৫৮ পয়সা লোকসানে রয়েছে।

রিলায়েন্স ইন্স্যুরেন্স: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ১ পয়সা। গত বছর একই সময়ে  মুনাফা হয়েছিল ২ টাকা ৯ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা গত ৬ মাসে কোম্পানির (জানুয়ারি’২৩-জুন,২৩) মুনাফা হয়েছে ৩ টাকা ৬০ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ৩ টাকা ৩৭ পয়সা। এই হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা বেড়েছে।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৬৫ টাকা ৪৩ পয়সা। আগের বছর ছিলো ৬৪ টাকা ১৫ পয়সা।

এছাড়া কোম্পানিটির ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) শেয়ার প্রতি  ৬ টাকা ৩৮ পয়সা। আগের বছর ছিলো ৭ টাকা ৩৮ পয়সা।

বার্জার পেইন্টস: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২০ টাকা ৯৬ পয়সা। গত বছর একই সময়ে  মুনাফা হয়েছিল ১৯ টাকা ৮৭ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৩০০ টাকা ৭৪ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *