মঙ্গলবার, জুন ২, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেন কমলেও সপ্তাহ শেষে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে

সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজারে ৪০৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ২০৩টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ১৩৫টির, বিপরীতে ৫০ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এছাড়াও ১৫ কোম্পানি গত সপ্তাহে লেনদেনে অংশ নেয়নি।

সূচকের পতনের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণও কমেছে। গেল সপ্তাহের পাঁচ কার্যদিবসে এক্সচেঞ্জটিতে ৩ হাজার ২৫৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৭৩৫ কোটি ৪১ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৪৭ কোটি ৮৭ লাখ টাকা বা ৩১ দশমিক ২৩ শতাংশ।

গত সপ্তাহে (২৩ জুলাই-২৭ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  দর পতন হয়েছে। সব মূল্যসূচকের সঙ্গে কমেছে শেয়ার লেনদেনের পরিমাণ। তবে গত সপ্তাহ শেষে এক্সচেঞ্জটির বাজার মূলধন বেড়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ২৬ দশমিক ১০ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৩৩৯ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ডিএসইর অপর দুই সূচকও কমেছে। বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএস ৩০’ ৩৬ দশমিক ৯২ পয়েন্ট হারিয়েছে। শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ কমেছে ৯ দশমিক ২২ পয়েন্ট।

সূচক ও লেনদেন কমলেও গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১০০ কোটি ৯১ লাখ ৬৩ হাজার ৩৪২ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৮৯৮ কোটি ৮২ লাখ ৯৯ হাজার ২৩৮ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *