এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ৩০ জুন, ২০২৩ সমাপ্ত আর্থিক বছরের জন্য তহবিলের ইউনিট হোল্ডারদের ৩ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে। অর্থাৎ, ফান্ডের ইউনিট হোল্ডাররা প্রতি ইউনিট ৩০ পয়সা লভ্যাংশ পাবেন।
রোববার (১৩ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
ফান্ডটি গত বছর ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে আলোচিত ফান্ডটির ইউনিট ৫ টাকা ৮০ পয়সা দরে কেনা-বেচা হয়েছে। সেই অনুযায়ী, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের প্রকৃত লভ্যাংশ ৫.১৭ শতাংশ।
রেস অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ডের অ্যাসেট ম্যানেজার হিসেবে কাজ করছে। এবং এর ট্রাস্টি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)
