এজিএমের সময় পরিবর্তন করেছে আলিফের দুই কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত আলিফ ইন্ডাস্ট্রিজ ও আলিফ ম্যানুফ্যাকচারিং লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আলিফ ইন্ডাস্ট্রিজের এজিএম বিকাল ৩টার পরিবর্তে বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের বিকাল ৪টার পরিবর্তে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। এজিএমের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানি দুইটি।
