এজিএম এর তারিখ পরিবর্তন করল ইফাদ অটোস
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেড তাদের আসন্ন ৩৭তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পুনঃনির্ধারণ করেছে।
আজ রোববার (২১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে যে, গত ১৮ ডিসেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এজিএমের তারিখ পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্বের ঘোষণা অনুযায়ী সভাটি আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা পিছিয়ে আগামী ৩০ ডিসেম্বর, ২০২৫ তারিখ নির্ধারণ করা হয়েছে।
তারিখ পরিবর্তিত হলেও সভার ধরণ বা পদ্ধতিতে কোনো পরিবর্তন আসেনি। কোম্পানিটি নিশ্চিত করেছে যে, ৩৭তম এজিএমটি আগের মতোই হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এছাড়া গত ৭ ডিসেম্বর ডিএসইতে প্রকাশিত সংবাদে সভার সময়, স্থান এবং মোড সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছিল, তা অপরিবর্তিত থাকবে।
এর আগে কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৭ পয়সা, আগের অর্থবছর শেয়ারপ্রতি লোকসান ছিল ৬১ পয়সা। অর্থবছরশেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২ টাকা ৫৪ পয়সা, আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১ টাকা ৮০ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৫৬ পয়সা।
