এনআরবি ব্যাংকের সর্বোচ্চ দরপতন
পুঁজিবাজার প্রেস.কম : বুধবার (২৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ দর পতনের শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার দর ৯.৮০ শতাংশ পতনের মাধ্যমে তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে দাম কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৯.৪৩ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ৯.২০ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৯.০৯ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ৮.৮৯ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৮.৮২ শতাংশ, এনসিসি ব্যাংকের ৮.৪৫ শতাংশ, নর্দার্ণ জুটের ৮.৪২ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৮.৩৩ শতাংশ ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ৮.২২ শতাংশ শেয়ার দর কমেছে।
