বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে হাইডেলবার্গ সিমেন্ট

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের পঞ্চম কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৩ টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে হাইডেলবার্গ সিমেন্টের।

বুধবার (২৮ মে) কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১৮ টাকা বা ৮ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডসের শেয়ারদর বেড়েছে আগের দিনের তুলনায় ৭০ পয়সা বা ৪ দশমিক ৯৬ শতাংশ।

আর ১০ পয়সা বা ২ দশমিক ৯৪ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, সিটি ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, মেঘনা সিমেন্ট মিলস, ইন্দো-বাংলা ফার্মা এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি।

শেয়ার করুন:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *