বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

এনভয় টেক্সটাইলসের আর্থিক প্রতিবেদন প্রকাশ

সমাপ্ত প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ৩০ সেপ্টেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকে (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিলো ৬৪ পয়সা।

সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো হয়েছে মাইনাস ৫৭ পয়সা। গত হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ৮০ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৯ টাকা ২১ পয়সা।

এছাড়া, গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫৯ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৪০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *