বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

এফএএস ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৬ জুন) কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১০ পয়সা বা ৬ দশমিক ৬৬ শতাংশ কমেছে। যার ফলে আজ ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের দর কমেছে আগের দিনের তুলনায় ৫ দশমিক ৫৫ শতাংশ। আর ৪ দশমিক ১৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ফ্যামিলিটেক্স লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ঢাকা ব্যাংক, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, খুলনা প্রিন্টিং, নর্দার্ণ জুট, আইসিবি এএমসিএল অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড এবং সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *