বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

এবি ব্যাংকের পর্ষদ সভার নতুন তারিখ নির্ধারণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক পিএলসি পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা করেছে। আজ ২ মে, বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এর আগে কোম্পানিটির পর্ষদ সভা ৩০ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারনবশত তা পরিবর্তন করা হয়েছে।

আলোচিত সভায় ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এছাড়া, একই সভায় ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *