বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং রবি আজিয়াটা লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘বিবি+’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-২’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

রবি আজিয়াটা লিমিটেড
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ১’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-১’ রেটিং হয়েছে । কোম্পানিটির ৩০ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *