সোমবার, এপ্রিল ২০, ২০২৬
কোম্পানি সংবাদ

এমারেন্ড ওয়েলের চুড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা

তালিকাভুক্ত কোম্পানি আমেরেন্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য আরও ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি এর আগে ৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল। এতে কোম্পানিটির মোট লভ্যাংশের পরিমাণ দাঁড়ায় ১০ শতাংশ। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বিতরণ করা হয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ১৭ পয়সা।

৩০ জুন, ২০২৩ পর্যন্ত, কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) মাইনাস ১০ টাকা ৩৭ পয়সা ছিল।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *