ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন বিমার শেয়ার
সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (০২ আগস্ট) শেয়ারবাজারে তলিকাভুক্ত বিমা খাতের একটি কোম্পানি ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন হতে দেখা গেছে। কোম্পানিটি হচ্ছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪০ পয়সা বা ০.৫২ শতাংশ। আগের দিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ৭৭ টাকা ৩০ পয়সা দরে। আজ ফ্লোর প্রাইস ভেঙে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৭ টাকা ৭০ পয়সায়।
