রবিবার, জুলাই ২৬, ২০২৬
এক্সক্লুসিভ

এশিয়াটিক ল্যাবরেটরিজ লেনদেনের শীর্ষে

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, রোববার (১২ মে) এশিয়াটিক ল্যাবের ৪৭ কোটি ৬ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেস্ট হোল্ডিংস লিমিটেডের আজ ৪৬ কোটি ২৪ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩৮ কোটি ৫২ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি।

রোববার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- গোল্ডেন সন, ফারইস্ট নিটিং, ই-জেনারেশন, মালেক স্পিনিং, ওআইমেক্ম ইলেকট্রোডস, লাভেলো আইসক্রিম, কোহিনূর ক্যামিকেলস্‌ কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *