বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের সর্বোচ্চ দরপতন

পুঁজিবাজার প্রেস.কম :বিদায়ী সপ্তাহে (১৩ জুলাই থেকে ১৭ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট দর কমেছে ১১ দশমিক ৫৪ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ১১ টাকা ৫০ পয়সা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল রিসোর্টের শেয়ার দর কমেছে ৮ দশমিক ৮৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৫৪ টাকা ৬০ পয়সা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ৮ দশমিক ৫৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪৩ টাকা ৮০ পয়সা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফ্যামিলিটেক্সের ৮ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ৬ দশমিক ৬৭ শতাংশ, রূপালী ব্যাংকের ৬ দশমিক ২৫ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫ শতাংশ, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৫ শতাংশ এবং প্রিমিয়ার সিমেন্টের ৪ দশমিক ৭৮ শতাংশ দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *