বুধবার দর বাড়ার সেরা ১০ শেয়ার
সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (৩১ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৫টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ফান্ডটির ইউনিট দর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ৫০ পয়সা বা ১৩.৮৪ শতাংশ। যার ফলে ডিএসইর দর বেড়ে সেরা তালিকায় প্রথম স্থান নিয়েছে ফান্ডটির ইউনিট।
দর বাড়ার সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার কেমিক্যালের শেয়ার দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ।
আর ১ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ দর বাড়ার তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিকদার ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
এদিন ডিএসইতে দর বেড়ে তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, আফতাব অটোমোবাইলস, ইভিন্স টেক্সটাইল, সেন্ট্রাল ইন্সুরেন্স, মালেক স্পিনিং, সায়হাম কটন এবং সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড
