বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

বুধবার লেনদেনের সেরা ১০ শেয়ার

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (৩১জানুয়ারি) লেনদেনের সেরা উঠে এসেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড। কোম্পানিটির ৪৬ কোটি ৬০ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের সেরা তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৩ কোটি ৭৪ লাখ ৬৬ হাজার টাকার।

৩৬ কোটি ৬৯ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে সেরা তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেড।

লেনদেনের সেরাতালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইভিন্স টেক্সটাইল, ফু-ওয়াং ফুড, আইএফআইসি ব্যাংক, আফতাব অটোমোবাইলস, ওরিয়ন ইনফিউশন, সেন্ট্রাল ফার্মা এবং বাংলাদেশ শিপিং করপোরেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *