বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

বুধবার দর কমেছে সেরা ১০ শেয়ার

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (৩১ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২০৭টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৫০ পয়সা বা ৯.৩৭ শতাংশ। যার ফলে ডিএসইর দর কমেছে সেরা তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর কমেছে সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জিএমআই সিরিঞ্জের শেয়ার দর কমেছে ১৪ টাকা ৩০ পয়সা বা ৭.৯৬ শতাংশ।

আর ১ টাকা ৮০ পয়সা বা ৭.৬৯ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড।

এদিন ডিএসইতে দর কমার সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- কেএন্ডকিউ, ইমাম বাটন, কপারটেক ইন্ডাস্ট্রিজ, এস্কয়ার নিট, হামিদ ফেব্রিক্স, স্ট্যান্ডার্ড সিরামিক এবং সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *