রবিবার, জুলাই ২৬, ২০২৬
এক্সক্লুসিভ

উভয় স্টক এক্সচেঞ্জেই আধিপত্য দেখিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭টি কোম্পানি

বিদায়ী সপ্তাহে (০৫-০৯ নভেম্বর) দেশের উভয় স্টক এক্সচেঞ্জেই আধিপত্য দেখিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭টি কোম্পানি। এগুলো হলো খুলনা প্রিন্টিং, খান ব্রাদার্স, অলিম্পিক এক্সেসরিজ, অ্যাপেক্স ফুটওয়্যার, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ন্যাশনাল ফিড মিল লিমিটেড ও সেন্ট্রাল ফার্মা। মেঘনা সিমেন্ট, হাক্কানি পাল্প এবং ফু-ওয়াং ফুড লিমিটেড। এই ৭টি কোম্পানি উভয় স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক লাভের তালিকায় রয়েছে। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য বৃদ্ধি বা গেইনার তালিকায় শীর্ষে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড

সপ্তাহে কোম্পানিটির দর বেড়েছে ৫২.১৪ শতাংশ। সপ্তাহে ডিএসইতে ৫০ কোটি ২১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে ১০ কোটি ৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কোম্পানি গেইনার তালিকার শীর্ষে রয়েছে। সপ্তাহে সিএসইতে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৫৬.৮৯ শতাংশ। বিদায়ী সপ্তাহে এই কোম্পানির সিএসইতে ১ কোটি ৭ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসই তালিকায় খান ব্রাডাসং পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড দ্বিতীয় গেইনার

সপ্তাহে কোম্পানিটি ৪০.৩০ শতাংশ লাভ করেছে। সপ্তাহে ডিএসইতে এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৫৯ কোটি ৪৬ লাখ ৯০ টাকা। প্রতিদিন গড়ে ১১ কোটি ৮৯ লাখ ৪০ হাজার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিটি সিএসই-তে গেইনার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে সিএসইতে কোম্পানির শেয়ারের দাম ৩৯.৫৫ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে সিএসইতে এই কোম্পানির ৭২ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড শেষ সপ্তাহে ডিএসই গেইনার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে

সপ্তাহে কোম্পানিটি ৩৫.৩৫ শতাংশ লাভ করেছে। সপ্তাহে ডিএসইতে এই কোম্পানির ৩৬ কোটি ১১ লাখ ৬০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে ৭ কোটি ২২ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিটি সিএসই-তে গেইনার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। সপ্তাহে সিএসইতে কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৪১.০৫ শতাংশ। বিদায়ী সপ্তাহে এই কোম্পানির সিএসইতে ১ কোটি ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এপেক্স ফুটওয়্যার লিমিটেড বিদায়ী সপ্তাহে ডিএসই গেইনার তালিকায় চতুর্থ স্থানে রয়েছে

সপ্তাহে কোম্পানিটির দর বেড়েছে ২২ দশমিক ৭৩ শতাংশ। সপ্তাহে ডিএসইতে এই কোম্পানির ৬১ কোটি ৬৮ লাখ ৩০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে ১২ কোটি ৩৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিটি সিএসই-তে গেইনার তালিকায় ৫তম স্থানে রয়েছে। সপ্তাহে কোম্পানির শেয়ারের দাম সিএসই তে ২১.৫৭ শতাংশ বেড়েছে। বিদায়ী সপ্তাহে সিএসইতে ৪৪ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিদায়ী সপ্তাহে ডিএসই মূল্য বৃদ্ধি বা গেইনার তালিকায় পঞ্চম স্থানে রয়েছে

সপ্তাহে কোম্পানিটি ১৯.৯১ শতাংশ লাভ করেছে। সপ্তাহে ডিএসইতে এই কোম্পানির ৬০ কোটি ৪১ লাখ ৭০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে ১২ কোটি ৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিটি সিএসই-তে গেইনার তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। সপ্তাহে সিএসইতে কোম্পানির শেয়ারের দাম ২৩.০৭ শতাংশ বেড়েছে। সিএসইর শেষ সপ্তাহে এ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১১ লাখ ৬২ হাজার টাকায়।

ন্যাশনাল ফিড মিলস লিমিটেড বিদায়ী সপ্তাহে ডিএসই গেইনার তালিকায় সপ্তম স্থানে রয়েছে

সপ্তাহে কোম্পানিটি ১৮.১২ শতাংশ লাভ করেছে। সপ্তাহে ডিএসইতে ১১ কোটি ৭৪ লাখ ৭০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে ২ কোটি ৩৪ লাখ ৯০ হাজার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিটি সিএসই-তে গেইনার তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম সিএসই তে ১৮.৮৪ শতাংশ বেড়েছে। বিদায়ী সপ্তাহে এই কোম্পানির সিএসইতে ২২ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসই গেইনার তালিকায় অষ্টম স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড

সপ্তাহে কোম্পানিটি ১৬.৫৩ শতাংশ লাভ করেছে। সপ্তাহে ডিএসইতে এই কোম্পানির ৩৪ কোটি ৬৬ লাখ ৬৫ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে ৬ কোটি ৯৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিটি সিএসই-তে গেইনার তালিকায় সপ্তম স্থানে রয়েছে। সপ্তাহে সিএসইতে কোম্পানির শেয়ারের দাম ১৬.৫২ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে সিএসইতে এই কোম্পানির ২ কোটি ৫৫ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *