বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

বড় পতনেও শেয়ার পায়নি ৫ কোম্পানির বিনিয়োগকারীরা

সপ্তাহের তৃতীয় কর্মদিবস আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পুঁজিবাজারে সূচক ও লেনদেনে বড় পতন দেখা গেছে। আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৩০ পয়েন্টের বেশি। এমন বড় পতনের মধ্যেও শেয়ার কিনতে পারেনি ৫ কোম্পানির বিনিয়োগকারীরা।

কোম্পানিগুলোর শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে হল্টেড হয়ে যাওয়ায় বিনিয়োগকারীরা শেয়ার পায়নি। যেগুলো হলো- মিথুন নিটিং, তাওফিকা ফুডস, সিকদার ইন্সুরেন্স, সাফকো স্পিনিংস এবং বেস্ট হোল্ডিংস লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে মিথুন নিটিংয়ের শেয়ার দর বেড়েছে আজ ১০ শতাংশ, তাওফিকা ফুডসের ৯.৯৫ শতাংশ, সিকদার ইন্সুরেন্সের ৯.৯৪ শতাংশ, সাফকো স্পিনিংসের ৯.৯৩ শতাংশ এবং বেস্ট হোল্ডিংস লিমিটেডের ৯.৮৭ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *