বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

এসএস স্টিলের লভ্যাংশ ঘোষণা

গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল লিমিটেড লিমিটেড। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১৭ পয়সা আয় হয়েছে। আগের বছর আয় হয়েছিল ৫ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ৬৯ পয়সা।

লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩১ ডিসেম্বর সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *