বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

তিন কোম্পানির সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ১৫৭ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে তিনটি কোম্পানি।

সোমবার (৩ জুন) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- সোনালী পেপার, কোহিনূর কেমিক্যাল এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সূত্র মতে, আজ কোম্পানিগুলোর শেয়ারদর ২ দশমিক ৯৯ শতাংশ করে কমেছে।

সোমবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- মেঘনা সিমেন্ট মিলস, ফার্মা এইডস, খান ব্রাদার্স , জুট স্পিনার্স, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, হামি ইন্ডাস্ট্রিজ এবং নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *