বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে আফতাব অটো

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ১৮১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে আফতাব অটোমোবাইলস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (৩ জুন) আফতাব অটোর শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সেন্ট্রাল ফার্মার শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। আর ৯ দশমিক ৯৪ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বিডি থাই।

সোমবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- গ্লোবাল হেভি কেমিক্যালস, অলিম্পিক এক্সেসরিজ, মুন্নু ফেব্রিক্স, ন্যাশনাল ফিড, ইভিন্স টেক্সটাইল, ফু-ওয়াং সিরামিকস এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *