বুধবার, এপ্রিল ২২, ২০২৬
এক্সক্লুসিভ

গ্লোবাল হেভি কেমিক্যালের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১৬৩ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন লভ্যাংশ না দেওয়ার ঘোষণায় দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, সোমবার (২৫ নভেম্বর) গ্লোবাল হেভি কেমিক্যালের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৬২ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৭ দশমিক ৪৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
সোমবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- নিউলাইন ক্লথিং, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, আর্গন ডেনিমস, সাফকো স্পিনিং, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, প্রগ্রতি লাইফ এবং খান ব্রাদার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *