সাপ্তাহিক দরপতনে ‘এ’ ক্যাটাগরির আধিপত্য
বিদায়ী সপ্তাহে (২১-২৫ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ৩০৮টির শেয়ারদর কমেছে। তাতে দরপতনের শীর্ষ দশ কোম্পানির মধ্যে ৮০ শতাংশ ছিলো ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠান।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, সপ্তাহ শেষে দরপতনের শীর্ষে উঠে এসেছে ‘এ’ ক্যাটাগরির জিএসপি ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৪০ দশমিক ৫৯ শতাংশ।
দরপতনের তালিকায় দ্বিতীয়স্থানে উঠে আসা বিডি ফাইন্যান্সেরও শেয়ারদর কমেছে ৪০ দশমিক ৫৯ শতাংশ। আর শেয়ারদর ৩৯ দশমিক ৩৩ শতাংশ কমায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
