রবিবার, আগস্ট ৯, ২০২৬
এক্সক্লুসিভ

তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো- বিডিকম অনলাইন লিমিটেড, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড।
সূত্র মতে, বিডিকম অনলাইনের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন , ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত ও চলতি বছরের প্রথম প্রান্তিকের আনুষাঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
জিকিউ বলপেনের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড । কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘বিবিবি-’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৪’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত ও ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এছাড়া, এনার্জিপ্যাক পাওয়ারের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে বাংলাদেশ ক্রেডিট রেটিং এজেন্সি লিমিটেড । কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘বিবিবি-’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৪’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত, ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত, ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *