বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

সূচকের উত্থানে আড়াই ঘন্টায় লেনদেন ১৬৮ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ইতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। এদিন প্রথম আড়াই ঘণ্টায় লেনদেন হয়েছে ১৬৮ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২৯ ডিসেম্বর) ডিএসইর লেনদেন শুরুর আড়াই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৯ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২০৩ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ দশমিক ০২ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৬৯ ও ১৯৩৩ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৬৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৩টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১ কোম্পানির শেয়ারদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *