বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
আজকের সংবাদ

ব্লকে ৩৯ কোটি টাকার লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৯ কোটি ৬২ লাখ ৩৪ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২২ জুলাই) কোম্পানিগুলোর মোট ৫৯ লাখ ৬৫ হাজার ৫৩০ টি শেয়ার ৭১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৯ কোটি ৬২ লাখ ৩৪ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সোনারগাও টেক্সটাইলের ৯ কোটি ৭৫ লাখ ৯০ হাজার টাকার, দ্বিতীয় স্থানে সিটি ব্যাংকের ৫ কোটি ৭৬ লাখ টাকার ও তৃতীয় স্থানে মেরিকোর ৫ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *