সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (৩ জুন) এশিয়াটিক ল্যাবের ১৯ কোটি ৮ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের আজ ১৩ কোটি ৭৬ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৩ কোটি ৫৪ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ই-জেনারেশন লিমিটেড।

সোমবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- গোল্ডেন সন, বিচ হ্যাচারি, আলিফ ইন্ডাস্ট্রিজ, সী পার্ল রিসোর্ট, ওরিয়ন ইনফিউশন, সেন্ট্রাল ফার্মা এবং প্রগতি লাইফ ইনসুরেন্সে ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *