বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ন্যাশনাল টি’র সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০১টি কোম্পানির মধ্যে ১৮২ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ন্যাশনাল টি’র শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩৮ টাকা ৮০ পয়সা বা ৮ দশমিক ৭৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লিবরা ইনফিউশনের শেয়ারদর আগের দিনের তুলনায় ৬ দশমিক ১০ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৬ দশমিক ০৮ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে পেপার প্রসেসিং।
মঙ্গলবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, বিকন ফার্মা, সোনালী পেপার, জেমিনি সি ফুড, আইএফআইসি ফার্স্ট ফান্ড, অগ্নি সিস্টেমস এবং তমিজুদ্দিন টেক্সটাইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *