বুধবার, জুলাই ২৯, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে দুই কোম্পানি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০১ প্রতিষ্ঠানের মধ্যে ১৫৬টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি থাই অ্যালুমিনিয়াম ও গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ডিএসইতে বিডি থাই অ্যালুমিনিয়াম ও গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের শেয়ারদর ১০ শতাংশ বেড়েছে। তাদের দরবৃদ্ধির তালিকায় যৌথভাবে জায়গা নিয়েছে কোম্পানিদ্বয়।
দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- গোল্ডেন জুবিলি ফান্ড, ইসলামিক ফাইন্যান্স, বিডি থাই ফুড, বে লিজিং, সাইফ পাওয়ার, ফিনিক্স ফাইন্যান্স, গ্রামীণ ওয়ান: স্কিম টু এবং সি পার্ল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *