শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
এক্সক্লুসিভ

লেজার জেট প্রিন্টার কিনবে বিএটিবিসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বৃটিশ আমেরিকান টোব্যাকো (বাংলাদেশ) কোম্পানির (বিএটিবিসি) পরিচালনা পর্ষদ প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে লেজার জেট প্রিন্টার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
সূত্র অনুযায়ী, কোম্পানিটি ঢাকা এবং সাভার কারখানায় ৩৬ এসএমডি প্যাকিং লাইনে লেজার জেট প্রিন্টার স্থাপন করবে। যার জন্য আনুমানিক ব্যায় ধরা হয়েছে ২৪ কোটি ৯০ লাখ টাকা। যেখানে প্রিটারের দর ধরা হয়েছে ১৪ কোটি ৫৫ লাখ এবং তা স্থাপনের জন্য খরচ ধরা হয়েছে ১০ কোটি ৩৫ লাখ টাকা।
কোম্পানিটির নগদ প্রবাহের উপর ভিত্তি করে অভ্যন্তরীণ উৎস এবং ব্যাংক অর্থায়ন থেকে এই ব্যয় বহন করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *