বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ১৯ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৫ লাখ ৯৫ হাজার ৯০৬ টি শেয়ার ৮৬ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯ কোটি ০৮ লাখ ৯৬ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের। আজ কোম্পানিটির ৬ কোটি ৩৩ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৩ কোটি ১৫ লাখ ৪০ হাজার ও তৃতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির ২ কোটি ৮৯ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *