এস.এস. স্টিলের আয় বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস.এস. স্টিল লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির আয় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ০.০২ টাকা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য পুনর্মূল্যায়ন ছাড়া (এনএভি) হয়েছে ১৭ টাকা ৫৮ পয়সা।
