বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
কোম্পানি সংবাদ

ওয়াইম্যাক্সের শেয়ার বিও হিসাবে জমা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড পরিশোধিত মূলধনের শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। গত ২ জানুয়ারি কোম্পানিটির শেয়ার বিও হিসাবে জমা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি পরিশোধিত মূলধনের ৬০ লাখ শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে কোম্পানিটি মূলধন তোলার সম্মতি পেয়েছিল।

কোম্পানিটি বিদ্যমান ৬৭ কোটি ৮ লাখ ৪৭ হাজার ৮১০ টাকা থেকে ৭৩ কোটি ৮ লাখ ৪৭ হাজার ৮১০ টাকা মূলধন বাড়াবে। ওয়াইম্যাক্স জো হোল্ডিংসের ৫৭ লাখ ৬০ হাজার শেয়ার, ওফেনহ্যাফেন হোল্ডিংসের ১ লাখ ২০ হাজার এবং এনজে হোল্ডিংস লিমিটেডের ১ লাখ ২০ হাজার শেয়ার ইস্যু করে মূলধন বাড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *