ওয়ালটনের ১৮০% নগদ ও ১০% স্টক লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ২০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এস এম শামসুল আলম। সভায় সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অংশ নেন।
সভায় পরিচালকদের প্রতিবেদন, নিরীক্ষক পুনর্নিয়োগ, ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব এবং স্বতন্ত্র পরিচালক হিসেবে জোহরা বিবির নিয়োগ অনুমোদন করা হয়। পাশাপাশি, ২০২৫-২৬ অর্থবছরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজার সঙ্গে লেনদেনের বিষয়টিও অনুমোদন করা হয়।
এ ছাড়া লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুৎ সক্ষমতা বৃদ্ধি ও নতুন প্রযুক্তিনির্ভর শিল্প উদ্যোগ নিয়ে বিনিয়োগকারীরা সন্তোষ প্রকাশ করেন।
